কলকাতা বিমানবন্দর থেকে বহু মূল্য লাল চন্দন কাঠ পাচার করার উদ্দেশ্য নেওয়া হয়েছিল। কিন্তু সেই ছক বানচাল করল বিধান নগর থানার পুলিশ। লাল চন্দন কাঠের মূল্য যে কতটা তা নতুন করে বলার অপেক্ষা রাখে না দেশের গণ্ডি ছাড়িয়ে এই চন্দন কাঠ রপ্তানি করা হয় বিদেশেও। কিন্তু সেই চন্দন কাঠই পাচার করা হচ্ছিল অবৈধভাবে। জানা গেছে,দিল্লি হয়ে হংকংয়ে লাল চন্দনকাঠ পাচারের পরিকল্পনা ছিল। ৭টি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০০ কেজি লাল চন্দনকাঠ। ধৃত তিনজনই খিদিরপুরের বাসিন্দা।এদিন লাগেজ স্ক্যানিংয়ের সময় ব্যাগগুলিতে কাঠ দেখতে পান বিমানবন্দরের কর্মীরা। চন্দনকাঠ পাচারের রুট মূলত দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য। পুলিশের অনুমানের এর পিছনে কোন বড় সড় ছক রয়েছে।

