বহরমপুর বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে করলেন বিজেপি জেলা সভাপতি শাঁখারভ সরকার। প্রতি ৩ বছর অন্তর কোর কমিটি গঠন হয় সেই সুবাদে আজ সেই কোর কমিটি গঠন হল যাতে ২২ জন মেম্বার রয়েছে। সহ সভাপতি, জেনারেল সেক্রেটারি, সেক্রেটারি, ট্রেজারার এবং জেলা কার্যালয়ের সেক্রেটারি নিয়োগ করা হল। জেলার বিভিন্ন ব্লক থেকে মিলিত ভাবে নিয়োগ করা হয়েছে বিভিন্ন পদে। এবং বিজেপি দলের নিয়মমাফিক ৭ জন মহিলাকে রাখা হয়েছে এই কোর কমিটিতে।

