বর্ষা শুরুর আগেই শহরের নিকাশী নালা পরিদর্শন করলেন ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

বর্ষা শুরুর আগেই শহরের নিকাশী নালা পরিদর্শন করলেন ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ইংলিশ বাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চ পল্লী কৃষ্ণ পল্লী সহ একাধিক ওয়ার্ডের নিকাশি নালা পরিদর্শন করা হয়। ইংলিশ বাজার পৌরসভার দায়িত্ব নিয়ে ইতিমধ্যে ঢেলে সাজানো হয়েছে শহরের নিকাশি নালা। সামনেই বর্ষা। তার আগে শহরের নিকাশী নালা সরজমিনে খতিয়ে দেখলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। সোমবার ইংলিশবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চ পল্লী, কৃষ্ণ পল্লী নেতাজি পার্ক সহ একাধিক ওয়ার্ডের নিকাশী নালা পরিদর্শন করা হয়। পৌর আধিকারিকদের সাথে নিয়ে এই নিকাশি নালা পরিদর্শন কারেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মন্ডল। এই বিষয়ে চেয়ারম্যান জানান সামনেই বর্ষা তার আগে শহরের নিকাশী নালা গুলি পরিদর্শন করে দেখা হচ্ছে।