বন্ধুর সাথে কথোপকথনের ভিডিও জনসম্মক্ষে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে, বন্ধু নাবালিকা মেয়েকে লাগাতার তিন মাস যাবত ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধ

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর থানা এলাকায় ১৩ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো বাবার বন্ধুস্থানীয় প্রতিবেশী এক বৃদ্ধর বিরুদ্ধে।
এলাকা সূত্রে জানা যায় ধর্ষণে অভিযুক্ত ওই বৃদ্ধের নাম আগস্টিম মণ্ডল ওরফে নেপাল পিতা জোসেফ মন্ডল। তার বয়স আনুমানিক ৫২ বছর। স্ত্রী কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকে একমাত্র মেয়ের বিবাহ হয়ে যাওয়ার পর তিনি ওই এলাকায় একাই বাস করেন।
পরিবারের অভিযোগ, নাবালিকার বাবার বন্ধুর স্থানীয় হওয়ার কারণে সে মাঝেমধ্যেই বাড়িতে আসে, নাবালিকার পিতা চাষের কাজে মাঠে যাওয়ার পর। অত্যন্ত অভাবী পরিবারের ওই নাবালিকার মাও কলকাতায় পরিচায়িকার কাজ করে। সেই কারণে মাঝেমধ্যে খাবার নিয়ে এসে দেখা করতো ওই নাবালিকার সাথে। পিতৃস্থানীয় হওয়ার কারণে কেউ কোনদিন সন্দেহ করেনি। অন্যদিকে নাবালিকার বক্তব্য অনুযায়ী, ধর্ষক ঐ বৃদ্ধ তাকে, তার এক বন্ধুর সাথে কথা বলার ভিডিও রেকর্ডিং করে ব্ল্যাকমেইল করতো সকলকে জানিয়ে দেবে বলে। আর সেই কারণেই এর আগেও একাধিকবার জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে। কিন্তু
গত ২৮ এপ্রিল বিকালে মেঘ এবং ঝড়ের ওঠার মধ্যে ছাগল নিয়ে ওই নাবালিকা বাড়িতে আসার পর দেখে ওই বৃদ্ধ তার বাড়িতে রয়েছে , এর পরেই ওই বৃদ্ধ ধর্ষণের উদ্দেশ্যে পুনরায় হাত ধরে টানাটানি করতেই, চেঁচামেচিতে প্রতিবেশী এবং আত্মীয়রা জড়ো হয়ে হাতেনাতে ধরে ওই বৃদ্ধকে। শান্তিপুর থানায় জানালে পুলিশ অত্যন্ত তৎপর হয়ে সাথে সাথে গ্রেফতার করে বৃদ্ধকে। এরপর গতকাল পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। আজ নাবালিকার মেডিকেল চেকআপ করিয়ে, আদালতে পাঠানো হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয় তারা বিষয়টি, তিন মাস ধরে আন্দাজ করলেও নাবালিকা মুখ না খোলার কারনে হাতেনাতে ধরা সম্ভব হয়নি। তবে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পরিবার, এর আগেও এ ধরনের কুচরিত্রের নানান ঘটনার জন্য প্রতিবেশীরাও তার শাস্তির দাবি করেছেন।