বনমহোৎসব সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মসূচি দ্বিতীয় দিনে ছাত্র-ছাত্রীদের মেডিকেল চেকআপের আয়োজন দুর্গা মনি শ্রী পাঠশালা প্রাথমিক বিদ্যালয়
মলয় দে নদীয়া:-
করোনা পরিস্থিতি এবং তার পরবর্তী সময়ে গ্রীষ্মকালীন দীর্ঘ মেয়াদী ছুটিতে সম্পূর্ণ বন্ধ ছিলো বিদ্যালয়ের পঠন পাঠন। শারীরিক এবং মানসিক ভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে কচিকাচারা। তাদের উদ্বুদ্ধ করতে, এবং বিদ্যালয়ের মুখী করে তুলতে, শান্তিপুর শহরের দূর্গা মনি শ্রী পাঠশালা প্রাথমিক বিদ্যালয়ে দুদিন ব্যাপী নানান কর্মসূচি নেওয়া হয়েছে বন মহোৎসব সপ্তাহ উপলক্ষে। পড়াশোনা করার পর একটি ম্যাজিক শো এর ব্যবস্থা করা হয়েছিলো বিদ্যালয় কর্তৃপক্ষর উদ্যোগে। বেজায় খুশি ক্ষুদে পড়ুয়ারাও।
শিক্ষিকারা বলেন সরকারি পরিকাঠামোর মধ্যে থেকেই, কখনো কখনো ব্যক্তিগত উদ্যোগে কর্মসূচি নিয়ে থাকেন অবর বিদ্যালয় পরিদর্শকের অনুমতিক্রমে।
RBSK Heath screening er under এ ডঃ রাহুল রায় ও সৌমী সাধুখাঁ ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ও করোনা কালে ওদের সুস্থ থাকার গুরুত্ব ও পতঙ্গ বাহিত রোগ নিয়ে আলোচনা করেন৷
পরবর্তীতে অভিভাবক সভায় নীলিমা বিশ্বাস (রঙ্গপীঠ নাট্য সংস্থা) খুব সহজ সরল ভাবে প্লাস্টিকের ক্ষতি কারক দিক এবং করোনা কালে শিশুদের সুস্থতা ও সামাজিক মেলামেশার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অভিভাবকরাও
অভিভূত হয়েছেন এই ধরনের আয়োজনে। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে বিদ্যালয় পঠন পাঠনের সামঞ্জস্য রেখে বিভিন্ন দেয়াল চিত্র অংকন এবং ল্যাপটপ ডেস্কটপ শিক্ষা উপযোগী নানান পরিকাঠামোর জন্য। মিড ডে মিলে উন্নত মানের প্রিয় খাবার দাবার রান্না হয়, কখনো গ্রীষ্মকালীন ফলাহারে অভিভূত তারাও। তাই ইংরেজি মাধ্যমের বিদ্যালয় থেকে কোনো অংশেই শিক্ষণ পদ্ধতি অন্যান্য পরিষেবা বা আন্তরিকতা কোনোটাই কম লক্ষ্য করেননি তারা, তাই এই প্রাথমিক বিদ্যালয়ে উপচে পড়া ভিড় থাকে ভর্তির সময়। বন মহোৎসব সপ্তাহ উপলক্ষে শিশুদের মধ্যে চারা গাছ বিতরণ করতে ছুটে আসেন অবর বিদ্যালয় পরিদর্শক। শুধু চারাগাছ বিতারণ নয়, তা বড় করলে বিদ্যালয়ের পক্ষ থেকে থাকে বিশেষ পুরস্কারের ব্যবস্থার কথা ঘোষণা বিদ্যালয় কর্তৃপক্ষর।

