বনদপ্তরের তৎপরতায় নদিয়া শান্তিপুরে এক গৃহস্থ পরিবারের তাঁতঘর থেকে বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার

মলয় দে নদীয়া :-
শান্তিপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরী বেড় লেনের বাসিন্দা বিজন রক্ষিত তার বাড়ির তাঁত ঘরে আজ সকালে লক্ষ্য করে একটি বিরাটাকার বিষধর চন্দ্রবোড়া সাপ। তিনি যোগাযোগ করেন স্থানীয় কাউন্সিলর মারফত বনদপ্তরের সাথে, এরপর বনদপ্তরের প্রতিনিধি এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। বলেন বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসে, আপাতত রাখার পর তার স্বাভাবিক বাসস্থানে তাকে ফিরিয়ে দেওয়া হবে।