মৌমিতা দেবনাথ,
লোকাল ট্রেনে তার নাচ ইতি মধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।যাকে একটা সময় সমাজ নগণ্য চোখে দেখতো আজ সেই তৃতীয় লিঙ্গের পূজার শর্মাই হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া স্টার এবার বড় পর্দায় আসতে চলেছে তার জীবন কাহিনী। সাত চালিস কি লেডিস স্পেশাল ছবিতে উঠে আসবে তার জীবনের নানা সংগ্রামের কথা। আজ যিনি সকলের কাছে পরিচিত বা প্রশংসা পাচ্ছে শুরুর জীবনটা মোটেও এরকম ছিল না ১৯৮৮ সালে এক অতি দরিদ্র পরিবারে জন্ম হয় পলাশের এবং জন্মের পরই তার বাবা-মা বুঝতে পারে যে তাদের সন্তান বাকি ছেলেমেয়েদের থেকে আলাদা অর্থাৎ তৃতীয় লিঙ্গের আর তখন থেকেই শুরু হয় তার জীবন সংগ্রাম। যত বড় হতে থাকে ততই বাড়তে থাকে লাঞ্ছনা গঞ্জনা। আর এরপর সবকিছু ছেড়ে তিনি পাড়ি দেন মায়া নগরী মুম্বাইয়ে। কথায় বলে স্বপ্নের শহর মুম্বাই নাকি কাউকে খালি হাতে ফেরায় না তাই এ শহর পূজাকেও দুহাত ভরে দিয়েছে। মুম্বাই পৌঁছেই পলাশ নাম লেখায় বৃহন্নলাদের সংগঠনে আর সেখানেই তার নতুন নাম দেওয়া হয় পূজা শর্মা আর এরপর লোকাল ট্রেনে গান গেয়ে নৃত্যকলা দেখিয়ে রোজগার করতে শুরু করে সে। মাত্র এক টাকার বিনিময় সে লোকাল ট্রেনে নাচ দেখাতে শুরু করে। আর তার অনুপ্রেরণামূলক এই জীবনকে এবার বড় পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালক মহেশ ভাট এবং সন্দীপ কাপুর। সম্প্রতি মুম্বাইয়ে এই ছবির অনুষ্ঠানে পূজা সকলের সামনে কাতর আর্জি জানিয়েছেন যে আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না ঠিক কতটা দুঃখ বেদনা আমাদের জীবনে থাকে তাই সকলের মতো আমাদেরও গ্রহণ করুন।তারাও যে মানুষ এ ছবিতে উঠে আসবে সেই বার্তা। পূজা শর্মার হাত ধরেই বাংলার মুকুটে যুক্ত হল নয়াপালক।

