মৌমিতা দেবনাথ
সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। বছরের এই পাঁচটি দিনের জন্য অপেক্ষা করে থাকেন আপামর বাঙালি। দুর্গা পুজো আসতে তিন মাসের ও কম সময় বাকি। উত্তর কলকাতার কুমোরটুলি তে এই মুহূর্তে প্রস্তুতি চলছে একেবারে তুঙ্গে। কুমোররা ব্যস্ত মূর্তি তৈরির কাজে।
তবে বড় দুর্গা প্রতিমার এবার পাশাপাশি নজর কাটছে মিনি দুর্গা প্রতিমাও। যত দিন যাচ্ছে ততই বাড়ছে মিনি, দুর্গা প্রতিমার চাহিদা। এ বিষয়ে মৃত শিল্পী বঙ্কিম পাল জানালেন, থিমের রমরমা যত বাড়ছে ততই মিনি দুর্গার চাহিদা ও বাড়ছে। তিনি আরো জানালেন করোনা মহামারীর পর থেকে তাদের ব্যবসায় ঘাটতি পড়েছে কারণ মানুষের রোজগার কমেছে কিন্তু জিনিসপত্রের দাম হু হু করে বেড়েছে যার কারণে তিনটে বছর খুবই। রোকসানে যাচ্ছে তাদের। তবে এই মিনি দুর্গার চাহিদা বেড়ে চলেছে তা আগামী দিনে আরো বাড়বে।

