নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বড়দিন উপলক্ষে আলোর মালায় সেজে উঠেছে চেনা পার্কস্ট্রিট।
হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই শেষ হবে ২০২২। নতুন বছরকে স্বাগত জানাতে তাই পিছিয়ে নেই দেশ থেকে রাজ্য। আর ২৫শে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস উপলক্ষে আলোর মালায় সেজে উঠেছে আমার আপনার চেনা পার্ক স্ট্রিট। শহর কলকাতা এখন ব্যস্ত বছর শেষের আনন্দকে চেটেপুটে উপভোগ করে নিতে। কলকাতার পার্ক স্ট্রিট কে বলা হয় ক্রিসমাস পাড়া। বড়দিনের আগেই আলোর মালার সাজিয়ে দেওয়া হয় গোটা পার্কস্ট্রিট চত্বর। বছরের শেষ এক সপ্তাহ তাই মানুষের ভিড় দেখতে পাওয়া যায় ক্রিসমাস পাড়ায়। বিভিন্ন ধরনের ছোট বড় আলোয় ভাসছে পার্কস্টিট । বছর শেষের আনন্দে তাই নিরাপত্তা ব্যবস্থা ও রাখা হয়েছে করা। শীতের আমেজ গায়ে মেখে তাই মানুষ বেরিয়ে পড়েছে উৎসবের আনন্দে শামিল হতে। আর এক টুকরো উৎসবের আনন্দ নতুন বাংলা নিয়ে এসেছে আপনাদের জন্য।

