বড়দিনে হাজারদুয়ারিতে ভিড় জমালেন পর্যটকরা।
মুর্শিদাবাদের লালবাগ শহরের ঐতিহাসিক হাজারদুয়ারি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে আছে এবং প্রতি বছর প্রায় লক্ষাধিক পর্যটক আসেন হাজারদুয়ারি ভ্রমণ করতে তবে দু’বছর করণা ভাইরাসের কারণে সরকারি নিয়মে বন্ধ রাখা হয়েছিল তবে এবার টিকিট কেটে দেখার সুযোগ পাচ্ছেন পর্যটকেরা আজ বড়দিনে সকাল থেকেই হাজারদুয়ারিতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেল সেই সঙ্গে ইমামবাড়ী মতিঝিল পার্ক ও বিভিন্ন রকম দর্শনীয় স্থান দেখতে দুরন্ত দূর-দূরান্ত থেকে এসেছেন পর্যটকেরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপচে পড়ছে ভিড় হাজারদুয়ারীর সামনে সেইসঙ্গে যারা ব্যবসা করছেন তারাও খুশি বহুদিন পরে লালবাগ শহরে এইরকম পর্যটকদের আসতে দেখা গেল বিভিন্ন দোকানে ভিড় লক্ষ্য করা গেল তবে করণা বিধি মেনে করে শারীরিক তাপমাত্রা পরীক্ষা করে তবে হাজারদুয়ারি মিউজিয়ামে প্রবেশ করতে দেয়া হচ্ছে পর্যটকদের এবং সেই সঙ্গে মাস্ক বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে বলা যেতেই পারে এবারে কিন্তু পর্যটক পূর্ণ মুর্শিদাবাদ জেলার লালবাগ শহর।

