বড়দিনের ছুটিতে দর্শনার্থীদের ভিড় মায়াপুরে

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বড়দিনের ছুটিতে দর্শনার্থীদের ভিড় মায়াপুরে।
বছর শেষের আনন্দে মাতোয়ারা আপামর বাঙালি। বছরের শেষ কয়েকটা দিন চেটেপুটে নিতে ব্যস্ত গোটা বিশ্ব।আজ ২৫শে ডিসেম্বর বিভিন্ন দর্শনীয় স্থান সহ পর্যটনের স্থানগুলোতে ভিড় রয়েছে চোখে পড়ার মতো। আর ঠিক একই রকম ভাবে সকাল থেকেই নজরে পড়ছে মায়াপুর চত্বরে দর্শনার্থীদের ভিড়। মায়াপুর যাবার ফেরিঘাটে সকাল থেকেই হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ছে। মায়াপুর ইসকন মন্দিরের প্রধান গেটের সামনেও রয়েছে দর্শনার্থীদের ভিড়। বড়দিন উপলক্ষে আকর্ষণীয়ভাবে ভাবে সাজিয়ে তোলা হয়েছে গোটা মায়াপুর ইসকনের মন্দির চত্বর। সকাল থেকেই নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের গির্জা গুলিতে উৎসবের মেজাজে মাতোয়ারা হয়েছে ৮ থেকে ৮০ বড়দিন উপলক্ষে মাতোয়ারা গোটা বাঙালী ব্যতিক্রম নয় নদিয়ার মায়াপুর ইসকন মন্দির। এদিন সকাল থেকেই মায়াপুর ইসকন মন্দিরে দেশী-বিদেশি ভক্তদের উপচে পড়া সমাগম লক্ষ্য করা গিয়েছে। মন্দির প্রাঙ্গণে চলেছে নাম সংকীর্তন পাশাপাশি দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দর্শনার্থীদের ভিড় সামাল দিতে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়েছে একাধিক বিধি নিষেধ।গোটা মায়াপুর ইসকন মন্দির চত্বরে করা হচ্ছে মাইকিং প্রচার। যদিও শীতের মৌসুম পড়তেই একটানা কয়েক মাস দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে মায়াপুর ইসকনে। আজ বড়দিন উপলক্ষে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে মোতায়ন করা রয়েছে প্রচুর পুলিশ বাহিনী। পাশাপাশি ফেরিঘাটে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে মোতায়ন করা রয়েছে নবদ্বীপ থানার পুলিশের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ার্স। গোটা ইস্কন চত্তর জুড়ে নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে কঠোর। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরঙ্গ দাস বলেন, আজ পঁচিশে ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি পর্যন্ত প্রচুর ভক্তগমের সমাগম হবে এই মায়াপুর ইসকনে। পাশাপাশি চলছে গিতা মেলা। শুধু তাই নয় এ বছর মায়াপুরে পালন করা হবে নিউ ইয়ার্স ইভ। সবমিলিয়ে শীতের আমেজ গায়ে মেখে আর হালকা রোদের পরশে জমে উঠেছে মায়াপুরে বড়দিনের উৎসব।