নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বছরের শেষ দিনে উৎসবের মেজাজে শহর কলকাতা
বছরের শেষদিনটিকে একেবারে চেটেপুটে নিতে প্রস্তুত উৎসব প্রিয় বাঙালি। আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষায় তারপরেই নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি গোটা বিশ্ব। আর সকাল থেকেই তাই কলকাতার বিভিন্ন পর্যটনের স্থানগুলোতে উপচে পড়েছে মানুষের ভিড়। খাওয়া দাওয়া সাথে বন্ধুবান্ধব এবং পরিবার-পরিজনের সাথে হৈ হুল্লোড়ে মেতেছে তিলোত্তমা। চিড়িয়াখানা ইকোপার্ক নিকো পার্ক সহ প্রত্যেকটি জায়গায় সকাল থেকেই মানুষের ভিড় জমেছে। পর্যটন কেন্দ্রগুলোতে পিকনিকের মুডে সকলে। ৮ থেকে ৮০ প্রত্যেকেই মেতে উঠেছে আনন্দে বিনোদনের পার্কগুলোতে। সেই ছবি আপনারা এই মুহূর্তে নতুন বাংলা পর্দায় দেখতে পাচ্ছেন। কিভাবে বর্ষ শেষের আনন্দে মানুষ মোজে উঠেছে। কেউবা কলা পাউরুটি সহযোগে করছে সকালের টিফিন আবার কেউবা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সেই মুহূর্তগুলোকে। আর চিড়িয়াখানায় তো বাচ্চারা বেজায় খুশি সেখানকার পশু পাখিদের দেখে। সবমিলিয়ে জমজমাট বছর শেষের আনন্দ।

