কলকাতা শহর দক্ষিণবঙ্গের আকাশ জুড়ে ঘন কালো মেঘ কখনো ঝিরঝির বৃষ্টি কখনো আবার মুষলধারে চলছে বৃষ্টি। গতকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ ভার। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব । কিন্তু উৎসবের আনন্দের মাঝেও চোখ রাঙাচ্ছে বৃষ্টির ভ্রুকুটি। বাঙালির মনে এখন আশঙ্কা পুজোর আনন্দ মাটি করবেনা তো অসুর বৃষ্টি। কারণ পূজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই কেনাকাটার ধুম পড়েছে।বুধবারের পর বৃহস্পতিবারও দেখা গেল সেই একই চিত্র। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরো বাড়বে ঘোর দুর্যোগের আশঙ্কা কলকাতা সহ দক্ষিণবঙ্গের দুই জেলায়। পশ্চিমবঙ্গোসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।কলকাতা ছাড়াও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায়। ভারী দুর্যোগের কারণে সমুদ্র হয়ে উঠেছে উত্তাল আর যে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে নামাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফকে জানানো হয়েছে আগামী সোমবার পর্যন্ত বঙ্গ জুড়ে এমনটাই চলবে বৃষ্টির খেলা।

