বকেয়া ডিএ মেটানোর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের বিক্ষোভ অব্যাহত

মৌমিতা দেবনাথ,
বকেয়া ডিএ মেটানোর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের বিক্ষোভ অব্যাহত
রাজ্য সরকারি কর্মচারীদের বিক্ষোভ অব্যাহত। শুক্রবার দুপুর থেকে মহানগরীর রাজপথে বিক্ষোভে নেমেছে রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা। বকেয়া ডিএ মেটানোর দাবিতে তারা অনড়। আজ শহীদ মিনারের নিচে সকাল থেকেই প্লা কার্ড হাতে নিয়ে কার্যত ধর্নায় বসেছে তারা। তাদের দাবি আজ যদি সরকারের তরফে কোনরকম আশ্বাসমূলক বার্তা তাদের না দেওয়া হয় তবে আরো বড়সড় আন্দোলন করবে তারা। গতকাল দুপুর থেকে শহীদ মিনারের নিচে ধর্নায় সামিল হয়েছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের ২৮ টি সংগঠনের যৌথ মঞ্চ। যতক্ষণ না বকেয়া ডিএ মেটানোর দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ তারা এই আন্দোলন জারি রাখবে।