মৌমিতা দেবনাথ
বকেয়া টাকার দাবিতে কর্ম বিরতি ১১০ জন সাফাই কর্মীর, ব্যাপক সমস্যায় হাসপাতালে রোগীরা
বকেয়া টাকার দাবিতে কয়েক ঘণ্টার কর্মবিরতি নিল ১১০ জন সাফাই কর্মী। যার ফলে কার্যত নরক যন্ত্রণায় ভুগছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটাল। জানা গেছে বাঁকুড়া বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে ১১০ জন সাফাই কর্মী রয়েছে কিন্তু মাসের বেতন থেকে প্রত্যেকেরই টাকা কেটে নেওয়া হয়েছে যার ফলে ক্ষোভে তারা কয়েক ঘণ্টার কর্ম বিরতি নেয়। ব্যাপক সমস্যায় পড়ে হাসপাতালে রোগীরা। শৌচালয়ের নোংরা জল ওয়ার্ডে ঢুকে পড়ে। এরপরেই নড়েচড়ে বসে বরাত পাওয়া ঠিকাদারি সংস্থা। বাঁকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে ১১০ জন সাফাই কর্মী রয়েছেন। তাদেরকে আগাম না জানিয়ে এবং কোন কারণ না দেখিয়ে ওই সংস্থা থেকে ১২০০ টাকা কেটে নেয়। কর্ম বিরতি দেওয়ায় তৎক্ষণাৎ টাকা ফেরত পায় কর্মীরা এর পরে পুনরায় কাজে আসে তারা। ঘটনায় কার্যত উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে।

