নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বউ চলে গেছে অন্য ছেলের সাথে, চাকদহ থানার দ্বারস্থ স্বামী
নিত্য দিনের মতো কাজ সেরে গত পরশু সন্ধ্যেবেলা বাড়ি ফিরেছিলেন চাকদহ রসুল্লাপুরের বাসিন্দা মীনাগ মন্ডল। কিন্তু বাড়ি ফিরে দেখতে পেলেন তার স্ত্রী বাড়িতে নেই। বহু জায়গায় খোঁজাখুঁজি করার পরও খুঁজে পাননি স্ত্রীকে। অবশেষে আজ বৃহস্পতিবার সকালে চাকদহ থানায় মিসিং ডায়েরি করালেন মিনাগ মন্ডল। তার দাবি তার বউ অন্য একজনের সাথে পালিয়ে গেছে এবং সাথে নিয়ে গেছে তাদের ছয় বছরের ছোট্ট ছেলেকে। তার স্ত্রী বছর ২৬ এর রানুমা বিবি গত পরশু সন্ধেবেলা থেকে নিখোঁজ। মিনাগ মন্ডল নামে ওই ব্যক্তি জানিয়েছেন যে বাড়ি থেকে যাওয়ার সময় এক লাখ টাকা এবং সোনার গয়না নিয়ে অন্য একটি ছেলের সাথে পালিয়ে যায়। বহুবার ফোন করার পরও তার ফোন বন্ধ অবস্থায় পাওয়া যায়। অবশেষে চাকদহ থানার দ্বারস্থ হলেন স্বামী।

