ফেল রাজ্যে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, কাঠগড়ায় বেসরকারি হাসপাতাল
আবারো চিকিৎসার গাফিলতিতে রাজ্যে রোগী মৃত্যুর অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ার কালিতলা এলাকায়। জানা গেছে বছর ৬৩ র সন্তোষ বিশ্বাসকে প্রবল শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে গাইঘাটার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। পরিবারের অভিযোগ কলকাতা ডাক্তার চিকিৎসা করাবেন বলে মূল্যবান প্যাকেজে ভর্তি নেওয়া হয় এরপর দফায় দফায় রোগীর পরিবারের থেকে নাকি হাজার হাজার টাকা নেওয়া হয়। আর বিপুল পরিমাণ টাকা নেওয়ার সত্ত্বেও রোগীকে সঠিক পরিষেবা না দেওয়ার অভিযোগ পরিবারের। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ গোটা বিষয়টি অস্বীকার করে। ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা হাসপাতাল চত্বরে। তবেই প্রথম নয় রাজ্যে এর আগেও একাধিকবার চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠে এসেছে।

