ফের শহরে ভুয়ো কলসেন্টারের নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই মহিলা সহ পাঁচজন

মৌমিতা দেবনাথ,
ফের শহরে ভুয়ো কলসেন্টারের নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই মহিলা সহ পাঁচজন
ফের শহরে পুলিশে অভিযানে হদিস মিলল ভুয়ো কল সেন্টারের। এদিন দমদম নাগেরবাজার থেকে এক ব্যক্তির থেকে ৫ লক্ষ ২৩ হাজার টাকা প্রতারণার অভিযোগে দুই মহিলা সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পলাশ সাহা নামে ওই ব্যক্তির অভিযোগ তার কাছে বিগত কিছুদিন আগে একটি ফোন আসে ঋণ প্রয়োজন কিনা। ৩৭ লক্ষ টাকা ঋণ পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে নথি এবং টাকা দাবি করা হয়।এরপর সেই কথা মত তিনি পাঁচ লক্ষ ২৩ হাজার টাকা জমা করেন কিন্তু এর পরেও ঋণ না পাওয়ায় তার সন্দেহ হয় এবং বিষয়টি তিনি বুঝতে পেরে তৎক্ষনাত পুলিশের দ্বারস্থ হন।তার অভিযোগের সূত্র ধরে এদিন দমদমে একটি ভুয়ো কল সেন্টারের হদিশ পায় পুলিশ। আপাতত অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তবে এই প্রথম নয় ভুয়ো কল সেন্টার এর নামে প্রতারণা চক্রের শিকার হয়েছে বহু মানুষ।