মৌমিতা দেবনাথ,
বিখ্যাত একজন মানুষ হয়েও কিভাবে সাধারণ হয়ে অতিসারল্যের দ্বারা তথাকথিত মধ্যবিত্তের জীবনযাপন করা যায় তা বোধ হয় অরিজিৎ সিংকে দেখে শেখা উচিত। ভাইরাল এই ভিডিওটি আরো একবার তার প্রমাণ দিয়ে যায়। পরনে ঘরোয়া পোশাক, হাতে বাজারের ব্যাগ মাথায় পাগড়ি, মুখে সেই অমলিন হাসি নিয়ে সরু গলির মধ্যে দিয়ে স্কুটিতে উঠছেন অরিজিৎ । যাওয়ার আগে আবার এলাকা বাসীর খোঁজও নিলেন সবাই কেমন আছে।তবে এতে অবাক হবার মতো কিছু নেই কারণ এর আগেও বারংবার তার অতি সাধারণ জীবনযাত্রার ছবি প্রকাশ্যে এসেছে। কখনো তাকে দেখা গেছে ছেলের স্কুলের বাইরে অন্যান্য অভিভাবকদের সাথে লাইনে দাঁড়াতে আবার কখনো দেখা গেছে এভাবেই রাস্তায় স্কুটি চালাতে।
যে মানুষটি একটা গোটা জেনারেশনের আবেগ যার গান ছাড়া এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রি অচল । জিয়াগঞ্জের মত ছোট্ট একটি শহর থেকে উঠে এসে আজ তিনি গোটা ভারতবর্ষের অন্যতম সেরা প্লে ব্যাক সিঙ্গার। কি নেই তার নাম যশ খ্যাতি। যে কোন মানুষই হয়তো এতগুলো জিনিস পেয়ে আত্ম অহংকারী হয়ে উঠতেই পারে। তবে অরিজিত সিং বারংবার মানুষকে শেখান যে কিভাবে খ্যাতির চূড়ান্ত শিখরে দাঁড়িয়ে থেকেও সাধারণ হওয়া যায়। যার সুরে কাপে আসমুদ্র হিমাচল আসলে তিনি যে বড্ড সাদামাটা, চাকচিক্যহীন, মধ্যবিত্ত ,বলা যায় একেবারে ঘরের ছেলের মতোই অতি সাধারণ। দেখুন সেই ভাইরাল ভিডিও।

