ফের বোমা উদ্ধার মুর্শিদাবাদে

ফের বোমা উদ্ধার মুর্শিদাবাদে
সন্ত্রাস যেন থামার নাম নেই মুর্শিদাবাদে। পঞ্চায়েত ভোটের প্রথম পর্ব থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের একাধিক জায়গা। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত। পঞ্চায়েত ভোট পর্বে যে মুশিদাবাদের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছিল আজ ফের মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে উদ্ধার হল তাজা বোমা। হরিহর পাড়ার ভবানীপুর গ্রামে একটি মাঠের মধ্য থেকে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। সাত সকালে তাজা বোমা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। জানা গেছে আজ সকালে এলাকার বাসিন্দারা মাঠের মধ্যে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা দেখতে পায়। আর এর পরেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় বোম স্কোয়াড টিম।