ফের নদীয়ার নবদ্বীপে বাইকের ধাক্কায় গুরুতর আহত এক পথচারী

ফের নদীয়ার নবদ্বীপে বাইকের ধাক্কায় গুরুতর আহত এক পথচারী
নবদ্বীপ শহরজুড়ে বেড়ে চলেছে বাইকের দৌরাত্ম্য। প্রায়শই বাইকের ধাক্কায় পথে ঘটছে দুর্ঘটনা। এর আগেও সাধারণ মানুষ এ বিষয়ে অভিযোগ করেছিলেন ফের নদীয়ার নবদ্বীপে বাইকের ধাক্কায় গতকাল রাতে আহত হলেন একজন। উল্লেখ্য স্থানীয়দের অভিযোগ যে রাত বাড়লেই নদীয়ার নবদ্বীপে লাইটওয়ালা বাইক এর দৌরাত্ম বেড়ে যায় সাধারণ মানুষ এতে নাজেহাল হয়ে পড়েছে গতকাল আহত ওই ব্যক্তিকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বাইক আরোহীকে আটক করে নিয়ে যায় পুলিশ। এরপরই ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। উল্লেখ্য স্থানীয়দের আরো অভিযোগ যে যারাই বাইক চালিয়ে যায় রাত বিরেতে তাদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ২০ বছর। বাইকের অতিরিক্ত দৌরাত্ম বন্ধ করতে তৎপর হয়ে উঠেছে প্রশাসন।