ফের দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে সাংসদ শতাব্দী রায়

মৌমিতা দেবনাথ,
ফের দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে সাংসদ শতাব্দী রায়
দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে গিয়ে আবারো বিক্ষোভের মুখে পড়লেন তারকা সাংসদ শতাব্দী রায়। বিক্ষোভ যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না। সোমবার দিদির দুত হয়ে গ্রামে পৌঁছতেই তাকে ঘিরে উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করল। মকদমনগর গ্রাম থেকে তিনি কর্মসূচি শুরু করেন। পানীয় জল, বিধবা ভাতা ও কয়লা প্রকল্পে নেওয়া জমি নিয়ে তাঁর সামনেই ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। তবে গ্রামবাসীদের একাংশের দাবি শতাব্দী রায় তাদের কোনও কথাই শোনেননি। দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে গিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়েছেন সাংসদ বিধায়কেরা। আর প্রায় সব জায়গাতেই মানুষের অভিযোগ প্রায় একই রকমের।