মলয় দে নদীয়া:-
ফের জাতীয় সড়কে পথদুর্ঘটনা। এদিন ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া এক নম্বর বেলঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের সামনে জাতীয় সড়কে। জানা যায় রানাঘাট থেকে শান্তিপুর দিকে যাচ্ছিল একটি ম্যাটাডোর গাড়ি অপরদিকে শান্তিপুর থেকে রানাঘাটের দিকে যাচ্ছিল একটি ইঞ্জিন ভ্যান। এদিন সকাল ১০ টা নাগাদ ম্যাটাডোরের সাথে ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে ইঞ্জিন ভ্যানের চালকসহ ইঞ্জিন ভ্যানে থাকা অপর এক ব্যক্তি এই ঘটনায় আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশকর্মীরা। সূত্রের খবর তড়িঘড়ি আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয়রা রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠালে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কল্যাণী। জানা যায় ইঞ্জিন ভ্যানের চালকের বাড়ি ফুলিয়া বেলঘড়িয়া এলাকায়।

