ফের চাকরি দেওয়ার নামে প্রতারণা, পুলিশি তৎপরতায় টাকা ফেরত পেলেন অভিযোগকারীরা
টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা করার অভিযোগে ইতিমধ্যে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীরা জেল হেফাজতে। হুগলির বলাগরেও একই রকমভাবে প্রতারিত হয়েছিলেন বেশ কয়েকজন , কিন্তু অবশেষে পুলিশের তৎপরতায় অভিযোগকারীরা তাদের সেই টাকা ফিরে পেলেন। তাদের অভিযোগ,মোটা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে টাকা তুলছিল একটি হুগলি জেলার স্বেচ্ছাসেবী সংস্থা। কিন্তু টাকা দিয়েও চাকরি হয়নি কোনও চাকরিপ্রার্থীর। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বলাগড়ের কয়েকশো লোকের থেকে টাকা তুলেছিল ওই এনজিও। বলাগড়ে রীতিমতো অফিস বানিয়ে চলছিল টাকা তোলার কারবার।হুগলির শ্রীরামপুর, চন্দননগর ও বলাগড়ে অফিস বানিয়ে চলছিল টাকা তোলার কারবার। অভিযোগ প্রায় কয়েকশো লোকের থেকে চলছিল টাকা তোলার কারবার। অবশেষে পুলিশি তৎপরতায় টাকা ফেরত দিতে বাধ্য হয় ওই সংস্থা

