মলয় দে নদীয়া:- নদীয়ার ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রের মাঠে প্র্যাকটিস করানো হয় বাচ্চাদের ফুটবল খেলার, আর তাদের উৎসাহ দিতেই সারাদিনব্যাপী এক ফুটবল খেলার আয়োজন করা হয় । ফুলিয়া ফেডারেন্স ক্লাব ও ফুলিয়া সংহতি একাডেমির যৌথ উদ্যোগে গতকাল সকালে মাঠের চারপাশে বৃক্ষরোপণ করে শুরু করেন সারাদিনব্যাপী এরপর চল্লিশ ঊর্ধ্বে প্লেয়ারদের নিয়ে আট দলীয় ফুটবল খেলার আয়োজন করে তারা। জানা যায় নদীয়ার বিভিন্ন জায়গা থেকে ৪০ বছরের ঊর্ধ্বে প্লেয়ারদের টিম নিয়ে এই মাঠে খেলায় অংশগ্রহণ করেন। এই খেলা দেখতে মাঠের চারপাশে ভীড় করে দাঁড়িয়ে ছিলেন ফুটবলপ্রেমী মানুষ এছাড়াও এই মাঠে প্র্যাকটিস করা খুদে থেকে সকল ফুটবল প্লেয়াররা। এদিন খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের একাধিক কর্মকর্তা থেকে উদ্যোক্তারা। এদিন এই খেলার মাঠে ফাইনাল অনুষ্ঠিত হয় কালীনারায়নপুর ভার্সেস শান্তিপুর। শান্তিপুরকে চার এক গোলে হারিয়ে বিজয়ী হন কালীনারায়নপুর। উদ্যোক্তারা বলেন আগামী দিনে গ্রাম থেকে শহরে ফুটবল প্লেয়ারদের খেলার ব্যবস্থা করে দেওয়ার কথা জানান বিধায়ককে।

