মৌমিতা দেবনাথ,
মাথায় বন্দুক ঠেকিয়ে একেবারে ফিল্মি কায়দায় একটি বিদেশি মদের দোকানে নগদ ৪ লক্ষ টাকাসহ জিনিসপত্র লুটপাটের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর সেই দৃশ্য ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে, আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত এসবি গড়াই রোডের গড়াই বিল্ডিং এর কাছে একটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে। মদের দোকানের কর্মী শ্যামল দত্তের অভিযোগ গতকাল রাত সাড়ে নটা নাগাদ দোকানের সার্টার বন্ধ করে তিনি ও তার এক সহযোগী হিসেব মেলানোর কাজ করছিলেন ঠিক সেই সময় আচমকাই দোকানের সাটার ভেঙে ভেতরে ঢোকে তিন দুষ্কৃতী। এরপর তাদের মাথায় বন্ধুর ঠেকিয়ে প্রায় চার লক্ষ টাকা লুট করে, এমনকি বন্দুকের বাট দিয়ে কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চলছে তদন্ত।

