ফলন নেই আমের, মাথায় হাত কার্বাইড কাগজ বিক্রেতা দের

ফলন নেই আমের, মাথায় হাত কার্বাইড কাগজ বিক্রেতা দের

মলয় দে নদীয়া: গত দূবছর লকডাউনের কারণে কলকাতা থেকে কার্বাইড,কাগজ আমনদানী ছিলো বন্ধ। এবার যদিও বা সবকিছু পরিস্থিতি স্বাভাবিক হলো, ফলন কম এর কারনে মাথায় হাত আমবাগানে কাগজ কার্বাইড সাপ্লাই দেওয়া বিক্রেতাদের।
চাহিদা না থাকার কারণে যে দামে কিনেছেন তার অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে কার্বাইড। অন্যদিকে এক বছর ঘরে রেখে দিলে পরের বছর কার্বাইড গেলে অনেক টাই নষ্ট হয়ে যাবে। ঝাঁকা ঝুড়ি কাগজ কার্বাইড প্রতিবছরেই দাম বাড়ার কারণে আগেভাগেই তা সঞ্চিত করে রাখেন আম ব্যবসার সাথে সম্পর্কিত এ ধরনেরবিভিন্ন ব্যবসায়ীরা। কিন্তু এবছর সবটাই রয়ে যাচ্ছে অধরা।