মৌমিতা দেবনাথ
প্লেনের মেঝেতেই বসে পড়লেন অভিনেতা সৌরভ, কিন্তু এমন কি হল তার?
কেন মাঝ আকাশে প্লেনের মেঝেতে বসে পড়ে ধুন্ধুমার কাণ্ড বাধিয়ে দিলেন অভিনেতা সৌরভ দাস। কি এমন হয়েছিল। পছন্দের সিট পাননি তিনি তাই একেবারে সটান মেঝেতেই বসে পড়লেন। পরিস্থিতি সামাল দিতে ময়দানে এরপর নামেন অভিনেতা যীশু সেনগুপ্ত। কিন্তু ঠিক কি হয়েছে আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে এসেছে এই ভিডিওটি যেখানে দেখা যাচ্ছে অভিনেতা সৌরভ দাস পছন্দের সিট না পেয়ে প্লেনের মেঝেতে বসে পড়ে অভিযোগ করছেন যে প্রতিবার তাকে কেন তার পছন্দমত সিট দেওয়া হয় না। কখনো বাংলায় বলছেন আবার কখনো ইংলিশে বলছেন। সম্প্রতি রায়পুরে ক্রিকেট লিগ খেলতে যান বাংলার অভিনেতাদের একটি দল যেখানে ছিলেন সৌরভ দাস যীশু সেনগুপ্ত সহ আরো অনেক অভিনেতা। শেষ পর্যন্ত অভিনেতা যীশু তার নিজের সিটটি ছেড়ে দিলেন। বিমান সেবিকা থেকে শুরু করে প্লেনের অন্যান্য যাত্রীরা তার কান্ড দেখে তখন হেসেই লুটপুটি। খানিকটা মজার ছলেই তিনি মাঝ আকাশে এমন কান্ডটি ঘটিয়েছিলেন। দেখুন সেই ভিডিও।

