প্লাকার্ড হাতে পঞ্চায়েত ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের

রাজ্য সড়ক অবরোধ করে প্লাকার্ড হাতে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। উত্তর ২৪ পরগনার বাগদায় রাজ্য সড়ক অবরোধ করে ভোট বয়কটের ডাক গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ এলাকার রাস্তা দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে আছে। প্রশাসনকে বারংবার এ বিষয়ে জানিয়েও কোনরকম সুরাহা হয়নি।বাগদা থানার গয়রা গ্রাম পঞ্চায়েতের চরুইগাছি গ্রামের ঘটনা। গ্রামের কয়েকশ বাসিন্দা হাতে প্ল্যাকার্ড নিয়ে তাদের বিক্ষোভ প্রদর্শন করল। বাসিন্দাদের আরও অভিযোগ ভোটের আগে নেতা মন্ত্রীদের থেকে শুধুই প্রতিশ্রুতি মেলে। কিন্তু রাস্তার কোন সুরাহা হয় না তাই বাসিন্দাদের বক্তব্য রাস্তা না হলে এবার ভোটও দেওয়া হবে না।