প্রেম করায় বোনকে ছুরির আঘাত দাদার

মৌমিতা দেবনাথ
প্রেম করায় বোনকে ছুরির আঘাত দাদার
এলাকার এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক থাকায় বোনকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ নিজের দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায়। অভিযোগ এদিন বাড়ির কাছে একটি মাঠে তার সৎ মায়ের সাথে বসেছিল ওই কিশোরী আর তখনই আচমকা তার ওপর এসে হামলা করে তার দাদা। জানা গেছে এলাকারই এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ওই কিশোরীর যা তার দাদার পছন্দ ছিল না। ওই কিশোরীর বাহাতের আঙুলে ছুরির আঘাত লাগে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ওই কিশোরীর দাদা পালাতে গেলে স্থানীয়রা তাকে ধরে ফেলে ঘটনাস্থলের এরপর পৌঁছায় পুলিশ। পুলিশ এসে অভিযুক্ত ওই কিশোরীর দাদাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।