প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বিষ খেয়ে আত্মহত্যা ১৭ বছরের নাবালিকার

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বিষ খেয়ে আত্মহত্যা ১৭ বছরের নাবালিকার।
জীবনটা শুরু হয়নি, বয়স সবে মাত্র ১৭ বছর। আর সুন্দর জীবন শুরু হওয়ার আগেই প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বিষ খেয়ে আত্মঘাতী হলেন একাদশ শ্রেণির নাবালিকা। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্ট, সবাই ভালো থেকো আমি সবাইকে ছেড়ে চলে যাচ্ছি বেশি ভালোবাসলে মানুষ হারিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জীবনের চরম সিদ্ধান্ত নিল ১৭ বছরের নাবালিকা। ঘটনাটি ঘটেছে হুগলির জিরাটের বলাগর পোস্ট অফিস পাড়ায়। পরিবারের তরফে জানা গেছে মঙ্গলবার রাতে বাবা মা মেলায় গিয়েছিল তখন বাড়িতে একাই ছিল ওই নাবালিকা। বাড়িতে ফিরে এলে রাতে নাকি বাবা-মার সাথে গল্প করে সে। কিন্তু তখনও মেয়ের মধ্যে কোনরকম কিছু লক্ষ্য করেনি বাবা-মা। আর তারপরে রাত সাড়ে বারোটা নাগাদ নিজের ঘরে চলে যায় সে। সকাল সাতটায় দরজায় ধাক্কা মেরে মাকে জানায় যে বিষ খেয়েছে সে। ঘুম চোখে বাবা মা কিছুই বুঝে উঠতে পারেননি, তাকে তৈরি করি স্থানীয় জিরাট মহাম্মদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সকলের শেষ চেষ্টাও বৃথা হয়ে যায় অনেক প্রচেষ্টার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু হঠাৎ এমন কেন জীবনের চরম সিদ্ধান্ত নিল তরতাজা প্রাণটি, তার বাবা এবং কাকার অভিযোগ বেশ কিছুদিন আগে মেয়েকে একটি ফোন কিনে দেয় আর তারপরেই পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা অভিজিৎ দাসের সাথে তার সম্পর্ক তৈরি হয়। এমনটাই শুনেছিলেন মেয়ের বাবা। তাদের অনুমান প্রেম ঘটিত কোন বিষয়ে ওই ছেলের সাথে হয়তো ঝামেলা হয়েছে তার মেয়ের আর তারপরেই এমন চরম সিদ্ধান্ত নেয় সে। স্থানীয় বলাগর থানায় অভিজিৎ দাস এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। মাত্র ১৭ বছরেই এমন চরম সিদ্ধান্ত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।