নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
প্রেমিকের বিয়ের দিনে তার বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা।বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করার অভিযোগে প্রেমিকের বিয়ের দিনে তার বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রাণীনগরের বিলযাত্রী এলাকায়। ওই এলাকার একটি মেয়ের সাথে পড়শী এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই যুবক তার প্রেমিকাকে প্রতিশ্রুতি দেয় যে বিয়ে করবে। সিরাজুল ইসলাম নামে ওই যুবকের সাথে তিন বছরের বেশি সম্পর্কে আছেন ওই যুবতী। সিরাজুল তাকে প্রতিশ্রুতি দেন যে কাজ করে টাকা রোজগার করে তবে তাকে বিয়ে করবেন। আর এ দিন হঠাৎই প্রেমিকা জানতে পারে যে তার প্রেমিক সিরাজুল ইসলামের বিয়ে হয়ে গেছে। খবর শোনা মাত্রই প্রেমিকের বাড়ির সামনে এসে ধরনায় বসে প্রেমিকা। তার আরো অভিযোগ যে সিরাজুলের সাথে সম্পর্কে আসার পরই তার স্বামী তাকে ছেড়ে যায়। তিন বছরের সম্পর্কে তাদের মধ্যে নাকি শারীরিক সম্পর্ক গড়ে ওঠে এমনটাই অভিযোগ প্রেমিকার। শুধু তাই নয় এদিন প্রেমিকের বাড়িতে যাওয়ায় তার পরিবারের লোক তাকে মেরে বাড়ি থেকেও তাড়িয়ে দেয়।ন্যায্য বিচারের দাবিতে তিনি ধর্নায় বসলেন প্রেমিকের বাড়ির সামনে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

