মৌমিতা দেবনাথ,
প্রেমিকাকে জীবনসঙ্গী না পেয়ে বিয়ে বাড়িতে ভাঙচুর চালালো প্রেমিক
এ যেন একেবারে ফিল্মের দৃশ্য, সিনেমায় যেমনটা দেখা যায় প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে ভাঙচুর চালালো প্রেমিক। ঠিক অবিকল সেই ঘটনা ঘটলো বাস্তবে। যা দেখে হতবাক বিয়ে বাড়িতে আসা অতিথি থেকে শুরু করে কনের পরিবারের লোকজন। প্রেমিকাকে জীবনসঙ্গী হিসেবে না পেয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠানে ভাঙচুর করল প্রেমিক। ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার পাহালানপুর গ্রামে। জানা গেছে ওই গ্রামের এক যুবতীর সাথে গ্রামেরই এক যুবকের পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু শুক্রবার দেখাশোনা করে যুবতীর অন্য জায়গায় বিয়ে ঠিক করে তার পরিবার, খবর পাওয়া মাত্রই ওই যুবক তার বন্ধু-বান্ধবদের নিয়ে এসে বিয়ে বাড়ির জিনিসপত্র থেকে শুরু করে প্যান্ডেল ভাঙচুর করে। ঘটনায় সাতজনকে আটক করেছে মহিষাদল থানার পুলিশ। প্রথমে অস্বীকার করলেও পরে যুবতীর পরিবার বিষয়টি স্বীকার করে নেয় কিন্তু অত্যন্ত ফিল্মি যে দৃশ্যটি ঘটেছে তা দেখে হতবাক হয়ে যায় বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিরা।

