চাঁচল; ২৯সেপ্টেম্বর: প্রসূতি মায়েদের পুষ্টি সংক্রান্ত নিয়ে কেন্দ্র সরকারের প্রতিনিধিদের দারা একটি আলোচনা শিবিরের হয়ে গেল চাঁচলে। এদিন কেন্দ্র সরকারের ফিল্ড আউটরীচ ব্যুরো ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে ওই শিবিরের আয়োজন করা হয়। এদিন চাঁচল ১ নম্বর ব্লকের রায়পাড়া শিশু আলয় কেন্দ্রে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মূলত এ দিন ওই আলোচনার অনুষ্ঠানে বিশেষ করে ভারতবর্ষের আজাদিন ৭৫ তম দিবসকে মাথায় রেখে “আজাদী কা মহোৎসব”নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে এই অনুষ্ঠানটি ভিড়ে পুষ্টি জাতীয় খাবার নিয়ে আলোচনা করা হয়। প্রসূতি মায়ের থেকে শিশুদের কি ধরনের খাবার প্রদান করতে গেলে শিশুরা সঠিক পুষ্টি পাবে সে বিষয়ে দিন আলোকপাত করা হয়।
এদিনের ওই শিবিরে উপস্থিত ছিলেন কেন্দ্র সরকারের তথ্য এবং সম্প্রচার দফতরের মালদা জেলা আধিকারিক কল্যাণ লাহা, চাঁচল ১ব্লকের সিডিপিও অলোক কুমারমন্ডল এছাড়াও চাঁচল ১ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী শ্রাবণী চৌধুরী সহ অনান্য কর্মীরা। জানা যায়, সেপ্টেম্বর মাস পুষ্টি মাস হিসেবে চিহ্নিত থাকায় এই পুরো মাসটি জেলার বিভিন্ন অঙ্গনওয়ারি কেন্দ্র গুলিতে এধরনের শিবিরের আয়োজন করা হবে। কারন গোটা ভারত বর্ষে অপুষ্টির কারণে শিশুদের মৃত্যু হচ্ছে তাই একজন মা ও শিশুকে কি ধরনের খাবার প্রদান করলে সঠিক পুষ্টি পাবে সে বিষয়ে এদিন আলোচনা করা হয়।

