মৌমিতা দেবনাথ
প্রসূতি মায়েদের চিকিৎসায় সেরা স্বীকৃতি পেল রাজ্যের এই হাসপাতাল
এবার কেন্দ্রীয় ও রাষ্ট্র স্বাস্থ্য মিশন তালিকায় সেরার স্বীকৃতি পেল বসিরহাট জেলা হাসপাতাল। রাজ্যে প্রসূতি বিভাগে প্রথম গ্রামীণ হাসপাতালের স্বীকৃতি পেল টাকি গ্রামীণ হাসপাতাল। রাজ্যে যখন চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিরোধীরা অভিযোগ তুলছে ঠিক সেই সময় টাকি গ্রামীণ হাসপাতালের মুকুটে উঠলো সেরার শিরোপা। ২০১৮ সালে কেন্দ্রের ভূষিত স্বাস্থ্য মিশন তালিকায় প্রথম স্বীকৃতি পায় ন্যাশনাল মেডিকেল কলেজ। তারপর করোণা মহামারীর আবহে যেভাবে সুন্দরবনের সীমান্তবর্তী এলাকায় প্রায় ৩০ লক্ষ মানুষকে পরিষেবা দিয়েছে চিকিৎসকেরা তাতে এই হাসপাতালের নাম আরো উজ্জ্বল হয়। বসিরহাট জেলার স্বাস্থ্য আধিকারিক শ্যামল বিশ্বাস এ প্রসঙ্গে বলেন প্রসূতি বিভাগে যেভাবে ৯০ শতাংশ পরিষেবা দিয়েছে এই হাসপাতাল তাতে এক দৃষ্টান্ত তৈরি করেছে সকলের সামনে। মা ও শিশু মৃত্যুর হারও কমেছে।

