প্রশিক্ষণ চলাকালীন প্যারাসুট সহ মর্মান্তিক মৃত্যু বায়ুসেনার

মৌমিতা দেবনাথ
প্রশিক্ষণ চলাকালীন প্যারাসুট সহ মর্মান্তিক মৃত্যু বায়ুসেনার
প্রশিক্ষণরত অবস্থায় থাকাকালীন আচমকা উড়ন্ত প্যারাসুট শহর মাটিতে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল বায়ুসেনার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়ার ঘুটগড়িয়া এলাকায়। জানা গেছে পানাগরে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন প্যারাসুট নিয়ে ক্যাম্পের নির্দিষ্টি রাডারের বাইরে কোনওভাবে বেরিয়ে যান ওই বায়ুসেনা কর্মী।এরপর ঘুটগড়িয়ার একটি কারখানার পিছনে এই দুর্ঘটনা ঘটে। মৃত ওই বায়ু সেনার নাম চন্দ্রকা গোবিন্দা বয়স ৩১ বছর এবং তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।