প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ বিজেপির

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ বিজেপির।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় করা হচ্ছে ব্যাপক দুর্নীতি। আর সেই দুর্নীতির বিরুদ্ধেই এবার বিজেপি গণ ডেপুটেশন জমা দিল, নলহাটি এক নম্বর ব্লকে। তবে এই প্রথম নয় এর আগেও প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের বহু জায়গায়। সঠিক সময়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা একাউন্টে না ঢোকা অথবা তারিকা থেকে নাম বাদ দেওয়া একাধিক ঘটনায় বারবার বিরোধীদের দিকে আঙুল তুলেছে বিজেপি। নলহাটির এক নম্বর ব্লকের বিজেপি কর্মী সমর্থক গ্রাম সেই দাবিতে গণডেপুটেশন জমা দিল এবং বিক্ষোভে পথ অবরোধ করল। তাদের দাবি অবিলম্বে এই দুর্নীতি রুখতে হবে নয়তো আরো বড় আন্দোলনের পথে নামবে তারা। ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে।