প্রধানমন্ত্রী আবাস যোজনা নজরদারিতে টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
প্রধানমন্ত্রী আবাস যোজনা নজরদারিতে টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার।
প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দুর্নীতি রুখতে নয় সদস্যের টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নিল রাজ্য সরকার।সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। এই টাস্ক ফোর্সের চেয়ারম্যান করা হয়েছে পঞ্চায়েত দফতরের সচিব পি উল্গানাথানকে। এই টাস্ক ফোর্সে মূলত পঞ্চায়েত দফতরের বিভিন্ন আধিকারিকরাই থাকবেন ৷
পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে এই নজরদারি কমিটি মূলত প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার বিভিন্ন প্রক্রিয়ার ওপর নজর করবেন, যাতে এই প্রক্রিয়া দ্রুত কার্যকরী হয়। এর পাশাপাশি উপভোক্তাদের তরফে যাতে কোনও সমস্যা না হয় এবং প্রত্যেকটি পর্যায়ে যাতে নিখুঁতভাবে কাজ করা যায় তার জন্যই এই রাজ্য পর্যায়ে টাস্ক ফোর্স গঠন করা হল। এক্ষেত্রে বাড়ি বাড়ি সমীক্ষা করা, জব কার্ড ম্যাপিং, গ্রাম সভার বৈঠক আয়োজন করা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কাজ করবে এই টাস্ক ফোর্স। শুধু অভিযোগ জানানোর জন্য বক্সই নয়, এসডিও অফিসে কন্ট্রল রুম খুলতেই হবে। এই কন্ট্রোলরুমের ফোন নম্বর এলাকার মানুষের কাছে উপযুক্ত প্রচার করতে হবে। যাতে তারা অভিযোগ থাকলে সরাসরি কন্ট্রোলরুমে যোগযোগ করতে পারেন। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত করে তা কতটা সত্য দেখতে হবে। আবাস যোজনায় দুর্নীতিমূলক কাজকর্ম রূপেই রাজ্য সরকারের এই নয়া উদ্যোগ।