প্রতি রাত্রেই কল চুরি! স্কুলের কল চুরি হওয়ায়, প্রাথমিক বিভাগে মিড ডে মিল এবং আইসিডিএস সেন্টারের রান্না হচ্ছে প্রতিবেশীদের বাড়িতে

মলয় দে নদীয়া :-
বাড়ি বাড়িতে পানীয় জল পৌঁছানোর প্রকল্প চালু হলেও বাবলা পঞ্চায়েতের অন্তর্গত শহর সংলগ্ন মনুনগর এলাকায় , জলের জন্য হাহাকার এলাকাবাসীদের।
স্থানীয় প্রাথমিক বিদ্যালয় এবং আইসিডিএস সেন্টারের শিশুদের রান্নার জল না পেয়ে প্রতিবেশীদের দ্বারস্থ বিদ্যালয়ের মিড ডে মিল কর্মীরা এবং আইসিডিএস এর কর্মীরা।
গত পাঁচ তারিখ রাত দশটা নাগাদ চৈতন্য শীল খাওয়া দাওয়ার পর বাইরে উঠানে কলে হাত ধুতে গিয়ে দেখেন কলের মাথা নেই। যেহেতু জলের বিকল্প ওই এলাকায় নেই তাই বাধ্য হয়ে ছেলেকে না জানিয়ে তার অর্থ থেকে একটি কল বসিয়ে বর্তমানে দুশ্চিন্তায় রয়েছেন অত্যন্ত প্রান্তিক পরিবারের প্রধান।
স্থানীয় পঞ্চায়েত সদস্য টুম্পা সরকারের স্বামী সত্যেন সরকার জানান, তাকে এলাকা থেকে ফোন করে দুদিনই জানানো হয়েছে বিষয়টি, এরপর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাল শান্তিপুর থানা একটি লিখিত অভিযোগ জমা করেন, বাড়ি বাড়ি বিনামূল্যে পানীয় জলের প্রকল্প চালু হলেও কাজ শেষ হয়নি এখনো তাই এলাকাবাসীরা যে যথেষ্ট সমস্যায় রয়েছেন তা মানছেন তিনি নিজেও।
প্রধান শিক্ষিকা আজ গুড ফ্রাইডের ছুটি হওয়ার জন্য, বিডিও অফিস যেতে পারেননি। আগামীকাল এ বিষয়ে বিডিও কে জানাবেন তিনি।