মৌমিতা দেবনাথ
প্রতিবন্ধী যুবককে কোলে তুলে বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরছেন তৃণমূল নেতা
এবার দেখতে পাওয়া গেল জনপ্রতিনিধির মানবিক রূপ। প্রতিবন্ধী যুবককে কোলে তুলে সরকারি প্রকল্পের পরিষেবা পাইয়ে দিতে বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত বরোয়া ব্লকের সুন্দরপুর কয়টা গ্রামের বাসিন্দা সাদ্দাম শেখ বিগত বেশ কিছুদিন যাবত পাচ্ছে না কোনরকম সরকারি পরিষেবা। এমনকি স্থানীয় খাদ্য দপ্তর সহ বিডিও অফিসে গেলেও কোন সমাধান হয়নি। মুর্শিদাবাদের বড়োয়া ব্লক অফিস চত্বরে এদিন তিনি গিয়েছিলেন কেন রেশন কার্ড এ তিনি খাদ্যদ্রব্য পাচ্ছেন না সেই সমস্যা নিয়ে ।ওই যুবককে দেখতে পেয়ে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাহে আলম তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে আর যখনই তিনি জানতে পারেন যে তিনি কোন রকম সরকারি পরিষেবা পান না তখন যুবককে নিজের কোলে তুলে বিভিন্ন সরকারি দপ্তরে হাজির হন। এমনকি ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তরের অফিসে গিয়েও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলোতে ওই যুবকের নাম নথিভূক্ত করিয়ে দিলেন তিনি। যদিও এ বিষয়ে তৃণমূল নেতা মাহে আলম বলেন তিনি মুখ্যমন্ত্রীর দেখানো পথই অনুসরণ করছেন। তবে জনপ্রতিনিধির এমন মানবিক ভূমিকায়, তার প্রশংসায় পঞ্চমুখ সকলে

