মলয় দে নদীয়া :- নদীয়া চাকদহ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরের বাসিন্দা, 21 বছরের যুবক সৌরভ সাহা বিএ তৃতীয় বর্ষের ছাত্র! বাবা তারকনাথ পেশায় ভ্যানচালক।ওই এলাকারই একটি মেয়ের সাথে সৌরভের দীর্ঘ চার বছরের ভালোবাসা। পারিবারিক সূত্রে জানা যায় তারা বিবাহের জন্য মনস্থির করেছিলেন, অপেক্ষা ছিল শুধু সৌরভের একটি কাজের জন্য। তাদের মধ্যে নিয়মিত ফোন ভিডিও কল মেসেজ আদান-প্রদান চলত।গতকাল রাত সাড়ে আটটা নাগাদ, সে পাড়ার ক্লাবে অন্য বন্ধুদের সঙ্গে তাস খেলে, দশটা নাগাদ বন্ধুরা চলে গেল সে একাই থাকে ক্লাবে। এরপর বারোটা নাগাদ, ক্লাব ঘরে আলো জ্বলছে দেখে এলাকাবাসী লক্ষ্য করে সে গলায় দড়ি দিয়ে ঝুলছে। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। তার মোবাইল থেকে, মেয়েটিকে মৃত্যুর আগে নানান ছবি পাঠায় ওই যুবক, এমনকি ভিডিও কলে কথা বলেন বলেই দাবি করেন সৌরভের পরিবার থেকে। কিন্তু কি এমন হলো যার জন্য আত্মহত্যার পথ বেছে নিল সৌরভ! মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে , পরিবারের দাবি তাকে খুন করানো হয়েছে, যদিও এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ জমা করা হয়নি ওই পরিবারের পক্ষ থেকে। তবে প্রশাসনিক সূত্রে জানা যায়, মৃতদেহ ময়নাতদন্তের পর এবং মোবাইলের ছবি ভিডিও তথ্য থেকে আগামীতে পরিষ্কার হবে, আত্যহত্যা নাকি অন্য কিছু! যদি তাই হয় তবে দোষী অবশ্যই শাস্তি পাবে।অন্যদিকে ওই মেয়েটির পরিবারের সদস্যরা পলাতক।

