প্রকৃত দোষী কে খোঁজার দাবি নিয়ে পুলিশ সুপারের সাথে দেখা করতে এলেন প্রয়াত মতিরুল ইসলামের স্ত্রী রিনা বিশ্বাস

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

প্রকৃত দোষী কে খোঁজার দাবি নিয়ে পুলিশ সুপারের সাথে দেখা করতে এলেন প্রয়াত মতিরুল ইসলামের স্ত্রী রিনা বিশ্বাস।নদীয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলামের খুনে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি নিয়ে এদিন কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশ সুপারের সাথে দেখা করতে এলেন প্রয়াত মতিউরুল ইসলামের স্ত্রী তথা তৃণমূলের পঞ্চায়েত প্রধান রিনা বিশ্বাস। যদিও সেই সময় পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের কেউ উপস্থিত ছিলেন না। এদিন পুলিশ সুপারের সাথে দেখা করতে এসে তিনি জানান, সেদিন মানসিক পরিস্থিতি ঠিক না থাকার কারণে তিনি সিআইডি এবং সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। শুধু তাই নয় সিবিআই এবং সিআইডি তদন্তের সাথে তিনি প্রকৃত দোষীদের শাস্তির দাবিও জানিয়েছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের কাউকেই এখনো পুলিশ গ্রেফতার করতে পারেননি। এখনো পর্যন্ত অধরা প্রকৃত আসামি। নদীয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম খুনের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা জেলা সহ রাজ্য রাজনীতি প্রয়াত নেতার স্ত্রী রিনা বিশ্বাস এর দাবি যত শীঘ্র সম্ভব যাতে প্রকৃত দোষীদের খুঁজে বার করা হয়।