প্রকৃতির তোয়াক্কা না করে নির্বিচারে পুড়িয়ে দেওয়া হল ৪০০ টি আম গাছ

মৌমিতা দেবনাথ
তীব্র গরমে হাঁসফাঁস করছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র মাঝেমধ্যে এক আধ পসলা বৃষ্টি হলেও গরম কমছে না। দিন দিন বাড়ছে বিশ্ব উষ্ণায়ন। হিমবাহের বরফ গলাতে শুরু করেছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন ভয়াবহ বিপদের। আর যে কারণেই পৃথিবীকে বাঁচাতে প্রকৃতিতে আরো বেশি করে গাছ লাগাতে বলেছেন তারা। কিন্তু গাছ লাগাও প্রাণ বাঁচাও এই প্রচারগুলোই হয়তো সার বাস্তবে চিত্রটা একেবারেই ভিন্ন।
প্রকৃতিতে সবচেয়ে বেশি অক্সিজেন প্রদান করে আম গাছ আর এবার সেই অক্সিজেন দায়ী আম গাছকেই নির্বিচারে পুরিয়ে দেওয়া হলো তাও ৪০০ টি। আপনি কি জানেন একটি আম গাছ ৫০ বছরে ২১৭ টন অক্সিজেন দেয়।৮১ টন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আম গাছের শীতলতা এতটাই বেশি যে এক হাজার ঘন্টায় পাঁচটা এসি চললে যতটা ঠান্ডা বের হয় ঠিক ততটাই শীতলতা আমগাছ প্রকৃতিতে প্রদান করে। কিন্তু দক্ষিণবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরের কাছে দিল্লি রোডের চন্দননগরের গরজি মৌজায় প্রায় সাড়ে পাঁচ বিঘা আম চাষের জমিতে আগুন লাগিয়ে দেওয়া হল যার ফলে পুড়ে ছাই হয়ে গেছে ফলনশীল ৪০০ র বেশি আম গাছ। অভিযোগের তীর উঠেছে জমি মাফিয়াদের দিকে। আনুমানিক প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এমন অমানবিক কাজ করার আগে একবারও হয়তো মানুষ চিন্তা করে না যে বেড়ে যাওয়া অত্যাধিক এই গরমের জন্য দায়ী মানুষ নিজেই।