প্রকাশ রাজ- রাস্তায় শহরের প্রাণকেন্দ্রে দুই দোকানে ভয়াবহ চুরি নদীয়ার শান্তিপুরে

মলয় দে নদীয়া :-একই রাতে শান্তিপুর কলেজ মোড় সংলগ্ন দুটি দোকানের টিনের বেড়া কেটে বিক্রির জিনিসপত্র চুরি। পাতা গ্লাস মাটির সাথে অন্যান্য খাদ্যদ্রব্য এবং সিগারেট, নারকেল তেল আনুষাঙ্গিক অন্যান্য বিষয় চুরি যায় নিমাই সরকারের দোকানে। তিনি আজ সকালে দোকান খুলতে গিয়ে লক্ষ্য করেন দোকানের পেছনের অংশে টিন কাটা। তিনি এখনো পর্যন্ত আন্দাজ করেছেন 15 হাজার টাকার জিনিস চুরি গেছে গতকাল রাতে। সিসি ক্যামেরা বা পাহারাদারের ব্যবস্থা না থাকার কারণে, প্রকাশ্য রাজপথের উপর দোকান হওয়া স্বত্বেও এভাবে চুরি বলে মনে করছেন এলাকাবাসী।
ওই একই রাস্তার ওপর কিছুটা দূরে সুমন দাসের দোকানেও গতকাল রাতে চুরি হয় কোল্ড্রিংস সিগারেট অন্যান্য খাবার প্যাকেটজাত দ্রব্য মিলিয়ে আনুমানিক কুড়ি হাজার টাকার জিনিসপত্র। তবে এক্ষেত্রে তিনি গতকাল রাত একটা নাগাদ সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখেছিলেন কিন্তু তখনও দোকান খুলে দেখেন, সবকিছু ঠিকঠাক রয়েছে এরপর তিনি বাড়ি গিয়ে ঘুমানোর পর, ঘটে এই অঘটন। যা আজ লক্ষ্য করা যায় সকাল সাতটায়।
তবে দুটি ক্ষেত্রেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ এসে খতিয়ে দেখে যায়। তবে নিজেদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন, ব্যবসায়িক সংগঠনের তত্ত্বাবধানে নিয়মিত পাহারার ব্যবস্থা না করলে এ ধরনের ঘটনা প্রায়শই ঘটবে বলে মনে করছেন ওই দুই দোকানী, এ ব্যাপারে ব্যবসায়ী সংগঠনের দায়িত্বে থাকা বিশ্বজিৎ রায় জানান, আবেদনের ভিত্তিতে তাদের সংগঠনভুক্ত হতে পারেন ব্যবসায়ীরা। তবে খুব অল্প সংখ্যক দোকান হওয়ার কারণে পাহারাদার রাখার আর্থিক সঙ্গতি থাকে না। তবে সকলে মিলে আরো আরেকবার চেষ্টা করে দেখা হবে।