মৌমিতা দেবনাথ,
প্রকাশ্য দিবালোকে ভাটপাড়ায় তৃণমূল কর্মীর ওপর শুট আউট
পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত ভাটপাড়া। প্রকাশ্য দিবালোকে পরপর ছ রাউন্ড গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পালঘাট রোড এলাকায়। আহত ওই তৃণমূল কর্মীর নাম অশোক কুমার সাউ ,এবং তিনি ভাটপাড়া ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি বলে জানা গেছে। তিনি এদিন পালঘাট রোড এলাকার বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন তখনই পরপর ছ রাউন্ড গুলি এবং একটি বোমা চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।একটি গুলি তার পিঠ ঘেঁষে বেরিয়ে যায়। তড়িঘড়ি তাকে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসা হয়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।

