প্রকাশ্য দিনের আলোয় শান্তিপুর শহরের প্রাণকেন্দ্রে ব্যাংকের সামনে তালা দেওয়া সাইকেল উধাও! ব্যাংক ব্যস্ত মুনাফা অর্জনে, গ্রাহকের প্রতি উদাসীন

মলয় দে নদীয়া :-আজ দুপুর বারোটা নাগাদ
শান্তিপুর শহরের প্রাণকেন্দ্র ডাকঘর মোড়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে থেকে ব্যাংকের এক গ্রাহকের সাইকেল চুরি নিয়ে চাঞ্চল্য।
গ্রাহক ব্যাংকের সামনে তালা দিয়ে, ব্যাংকের ভেতরে কাজ সেরে মাত্র আধঘন্টার মধ্যে ফিরে এসে দেখে তার সাইকেল উধাও! অথচ চাবি রয়েছে তার হাতেই। প্রকাশ্য দিবালোকে কে ভাঙলো তালা, কোথায় বা নিয়ে যাওয়া হলো সাইকেল! এ বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না।
ব্যাংক কর্তৃপক্ষের কাছে সহযোগিতার চাইতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাদের মুনাফা নিয়ে ব্যস্ত, নূন্যতম সিসি ক্যামেরা খতিয়ে দেখা বা তাদের গ্রাহক হিসাবে ওই মহিলার পাশে দাঁড়ানো, কিংবা থানায় খবর দেওয়া, এ সবকিছু সময় বা সদিচ্ছা নেই তাদের।
তারা পরিষ্কার জানিয়ে দেন , কিছু করার নেই। অত্যন্ত অভাবী ঘরের ওই মহিলা , শান্তিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি জানান , তার নাম সঙ্গীতা মাহাতো, শহরের চব্বিশ নম্বর ওয়ার্ডে চর জিজি রা মাহাতো পড়ায় তার বাড়ি। সাইকেলটি তার নিজের নয় প্রতিবেশী একজনার থেকে চেয়ে নিয়ে এসে ছিলেন তাই, তাকে কি জবাব দেবেন তাই ভেবেই ভেঙে পড়েছেন তিনি।
তিনি প্রশ্ন তুলেছেন,
ব্যাংকের সামনে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও ব্যাংক কর্তৃপক্ষ কেন সহযোগিতা করলেন না।