প্রকাশ্যে পার্থ অর্পিতার ‘টুরু লাভ ‘

মৌমিতা দেবনাথ,
প্রকাশ্যে চোখে চোখে ইশারার মাধ্যমে প্রেম আদান-প্রদান। ওদিকে পার্থকে দেখেই মুচকি হেসে দিলেন অর্পিতা। কি ভাবছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে দুজনেই তো এখন জেলে তাহলে তাদের মধ্যে প্রেম আলাপ চলছে কিভাবে। আরে না না সম্পূর্ণটাই চলছে ভার্চুয়ালি। সম্প্রতি ব্যাংকশাল আদালতে দুজনকেই ভার্চুয়ালি স্ক্রিনে প্রেজেন্ট করা হয় আর সেখানেই নাকি একে অপরকে দেখে প্রেম বিনিময় করেছেন অপা।মামলার শুনানি শুরু হতেই স্ক্রিনে পার্থকে দেখেই মুচকি হেসে দেন অর্পিতা , ভর্তি আদালতে কে কিভাবে তাদের দেখছে তা তোয়াক্কা না করে চলেছে কুশল বিনিময়। আসলে প্রেম হয়তো সমাজের পরোয়া করে না এ কথাই যেন তারা আরো একবার বুঝিয়ে দিলেন তারা। ইশারায় পার্থ জানতে চাইলেন অর্পিতা খেয়েছে কিনা। শুধু এখানেই থেমে নেই তাদের প্রেমালাপ এর পরেই শুরু হয় সিনেমাটিক সেই মুহূর্ত, পার্থ জিভ ভ্যাঙান অর্পিতার দিকে তাকিয়ে। এরপর আবারো অর্পিতার ইঙ্গিতে প্রশ্ন, খাওয়া হয়েছে কি না। জবাব না দিয়ে হাতের কৌশলে হার্ট সাইন দেখান পার্থ। তখনই একজন ফিসফিস করে বলেন, ওমা টুরু লাভ! শুধু তাই নয় চুলের গোছা পিঠ থেকে সরিয়ে সামনে নিয়ে আসেন অর্পিতা তবে কি এমন ভাবেই অর্পিতাকে দেখতে ভালোবাসেন পার্থ? তবে যাই হোক আদালত চত্বরে এদিন মামলার শুনানির চেয়েও সবচেয়ে বেশি নাকি নজর কেড়েছে পার্থ অর্পিতার নাটকীয় প্রেমালাপ।