প্রকাশ্যে দিনের বেলা মোটরসাইকেলের হ্যান্ডেল লক ভাঙ্গার প্রচেষ্টা, পরবর্তীতে সিসি ক্যামেরা দেখে চোরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাজার কমিটির
মলয় দে নদীয়া:-নদীয়ার শান্তিপুর নীলমণি মার্কেট কমপ্লেক্সের সামনে আজ দুপুর দুটো নাগাদ এলাকার বাসিন্দা মোহন শীল তার বাজাজ প্লাটিনা গাড়ি রেখে বাজারে মধ্যে যান প্রয়োজনীয় কাজকর্ম সারতে। ফিরে এসে দেখেন হ্যান্ডেল লক ভাঙ্গা এবং অন্যান্য তার ছেঁড়ার চেষ্টা করা হয়েছে। সেই সময় গুরুত্বপূর্ণ কাজ সেরে সন্ধ্যার সময় পাশাপাশি দুই একটি সিসি ক্যামেরা থেকে লক্ষ্য করেন ওই এলাকার রিপন মোবাইল সার্ভিস সেন্টার এর দীর্ঘদিন ধরে আসা আদি দেবনাথ নামে এক যুবক ওই গাড়ির উপরে বসে হ্যান্ডেল ভাঙ্গার চেষ্টা করছিলো। এরপরে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী, মোহন শীল শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই সিসি ক্যামেরার ফুটেজ সহকারে। বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয় এর আগেও বেশ কয়েকবার চুরি হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় গত সপ্তাহ একটি কাপড়ের গাঁট এবং দুটি সাইকেল চুরি হয়েছে, আজকেও সিসি ক্যামেরার সামনে গাড়িটি না রাখলে হয়তো আর পাওয়া যেত না। শান্তিপুর পুলিশ প্রশাসনের কাছে তারাও লিখিত অভিযোগ জানাবেন সিসি ক্যামেরার ওই ফুটেজ খতিয়ে দেখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে। জানা যায় ওই যুবকের নাম আদি দেবনাথ বাইগাছি পাড়ার বাসিন্দা, প্রায় সই এই অঞ্চলে তাকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়।

