নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
প্যারাসিটামল ট্যাবলেট এর উপর মহাদেব, গনেশের ছবি এঁকে নজির গড়ল দ্বাদশ শ্রেণীর পড়ুয়া,ছোট্ট একটি প্যারাসিটামল ট্যাবলেট এর উপর গণেশ এবং দেবাদিদেব মহাদেবের ছবি এঁকে চমক সৃষ্টি করল উত্তর ২৪ পরগনা জেলার গুমার নাথ পাড়ার বাসিন্দা প্রিয়া নাথ। ছোট থেকেই তার আঁকার প্রতি অসম্ভব ঝোঁক। ক্লাস সিক্স থেকেই আঁকার ক্লাসে যথারীতি ছবি আঁকতে শুরু করে প্রিয়া। আর তখন থেকেই বাড়ির বিভিন্ন ছোটখাট এবং ফেলে দেওয়া জিনিসের উপর ছবি আঁকতে শুরু করে। তবে যে শুধু ট্যাবলেট এর ওপরেই ছবি এঁকেছে প্রিয়া তাই নয় চালের ক্ষুদ্র কণাটির উপর ভারতের জাতীয় পতাকা অঙ্কন ও করেছে সে। প্যারাসিটামল এর ওপর গণেশ এবং মহাদেবের চিত্র দেখতে তাই ভিড় জমিয়েছে অনেকে। নিজের মনের মত করে নিজের ইচ্ছাতেই যখন যা মনে হয় তাই একে চলে প্রিয়া। দ্বাদশ শ্রেণির প্রিয়ার আঁকা ছবি দেখে মুগ্ধ পাড়া-প্রতিবেশীরাও। অভাব অনটনের সংসারে এই মুহূর্তে কোনরকম প্রশিক্ষণ ছাড়াই সে নিজের দক্ষতায় ছবি এঁকে চলেছে। আগামী দিনে প্রিয়া ছোট ছোট বাচ্চাদের ছবি আঁকার প্রশিক্ষণ দিতে চায়।

