পোস্ট অফিসে ২ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ এজেন্টের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
পোস্ট অফিসে ২ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ এজেন্টের বিরুদ্ধে
রাজ্যজুড়ে যখন বিভিন্ন দিকে উদ্ধার হচ্ছে টাকার পাহাড় আর্থিকভাবে প্রতারিত করা হচ্ছে বহু মানুষকে ঠিক তখনই। ২ কোটি টাকা আর্থিক প্রতারণা করার অভিযোগ উঠল পোস্ট অফিসের এজেন্ট এর বিরুদ্ধে। ঘটনা ঘটেছে রামনগর থানার অন্তর্গত বালুশাহি এলাকায়। জানা গেছে ওই এজেন্টের নাম সাজিদ সাহা। সাজিদ শাহ নামে অভিযোগ ওঠে টাকা তোলা এবং টাকা জমা না করার। তার বিরুদ্ধে বহু মানুষ অভিযোগ তবে যে পোস্ট অফিসের টাকা ঠিকমতো জমা এবং তোলা কাজ তিনি করতে পারছেন না। আর এর পরেই নগদ দু কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে। এরপরই পোস্ট অফিসের সামনে গ্রামবাসীদের বিক্ষোভ শুরু হয় ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয় পোস্ট অফিসের সামনে। এরপর ঘটনাস্থলে আর সে রামনগর থানার মেজবাবু সুশান্ত পাউল আশ্বাস দেন যত দ্রুত সম্ভব পরিস্থিতি ঠিক করে দেবেন তিনি। পোস্ট অফিসের এজেন্ট এর এই প্রতারণায় মাথায় হাত পড়েছে গ্রাহকদের। স্বাভাবিকভাবেই তারা চিন্তিত হয়ে পড়েছে।